, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • খাগড়াছড়িতে কর্মী সমাবেশে জাহাঙ্গীর কবির নানক ‘কোন বিদ্রোহী আওয়ামীলীগের নৌকায় আর চড়তে পারবে না’




খাগড়াছড়িতে কর্মী সমাবেশে জাহাঙ্গীর কবির নানক ‘কোন বিদ্রোহী আওয়ামীলীগের নৌকায় আর চড়তে পারবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২১, ২৩:০০ | 826 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, কোন
বিদ্রোহী আওয়ামীলীগের নৌকায় আর চড়তে পারবে না।যারা আওয়ামীলীগ করবে তাদের
দলের প্রতি আনুগত্য থাকবে।তারা নেত্রীর সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে
দলের বিদ্রোহী প্রার্থী হতে পারে না।যারা দলের ও নেত্রীর সিদ্ধান্ত
অমান্য করবে তারা দলের সদস্য পদ পাবে না।

শনিবার (২ জানুয়ারী ২০২১) দুপুরে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদে কর্মী সমাবেশে প্রধান
অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, দলে একাধিক যোগ্য প্রার্থী থাকতে পারে। তার মধ্যে
নেত্রী যাকে চূড়ান্ত মনোনিত করবে তার বিরুদ্ধে যাওয়ার কোন সুযোগ নেই।
যারা আওয়ামীলীগ করবে, তাদের নেত্রীর সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে কাজ করতে
হবে।

দলকে শৃঙ্খলায় আনতে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন
বিদ্রোহী আর আওয়ামীলীগের নৌকায় আর চড়তে পারবেনা। যারা বিদ্রোহ করবে, তারা
দলের সদস্য পদ আর পাবেনা বলেও হুশিয়ারী জানান তিনি। এসময় তিনি খাগড়াছড়িতে
নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে সকলের প্রতি আহবান জানান।

শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল
ত্রিপুরা এমপি’র সভাপতিত্বে আয়োজিত কর্মী সমাবেশে এসময় আরো উপস্থিত
ছিলেন, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা এমপি, খাগড়াছড়ি
পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা
আওয়ামীলীগের সহ সভাপতি কল্যান মিত্র বড়–য়া, সাধারণ সম্পাদক ও পৌর
নির্বাচনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী,সাংগঠনিক
সম্পাদক দিদারুল আলম দিদার প্রমুখ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা,
এড. আশুতোষ চাকমা,এমএ জব্বার, পার্থ ত্রিপুরা জুয়েল,শতরূপা চাকমা,শাহিনা
আক্তার,খোকনেশ^র ত্রিপুরাসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়। পরে
সমাবেশ শেষে তিনি নৌকা প্রতীকের পক্ষে খাগড়াছড়ি শহরে গনসংযোগ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET