, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • খাগড়াছড়ি পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে নির্মলেন্দু চৌধুরী বিজয়ী




খাগড়াছড়ি পৌরসভায় নৌকা প্রতীক নিয়ে নির্মলেন্দু চৌধুরী বিজয়ী

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ১৭ ২০২১, ২২:০৪ | 856 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দ্বিতীয় ধাপে খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বেসরকারী ফলাফলে
আওয়ামীলীগের মনোনিত প্রার্থী খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
নির্মলেন্দু চৌধুরী নৌকা প্রতীক বিজয়ী হয়েছেন।
নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৯হাজার ৩২ ভোট। তার নিকটতম প্রতিদিন্ধী
বর্তমান মেয়র মো. রফিকুল আলম মোবাইল প্রতীকে পেয়েছেন ৮হাজার ৭৪৯ ভোট।
ধানের শীষ প্রতীক নিয়ে মো: ইব্রাহীম খলিল পেয়েছেন ৪হাজার ৩০ ভোট এবং
জাতীয় পার্টির লঙ্গল প্রতীকে ফিরোজ আহমেদ পেয়েছেন ১৮ ভোট। জেলা রির্টানিং
অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ সকল কেন্দ্রের ফলাফর আসার
পর ঘোষণা করেন।

অপরদিকে ৯টি সাধারণ ওয়ার্ডে নির্বাচিতরা হলেন, ১নং ওয়ার্ডে আওয়ামীলীগ
নেতা অতীশ চাকমা (দ্বিতীয়বার) বিনা প্রতিদ্বন্ধীতায়,২নং ওয়ার্ডে যুবলীগ
নেতা মানিক পাটোয়ারী, ৩নং ওয়ার্ডে বিএনপি নেতা শাহ আলম, ৪নং ওয়ার্ডে
আওয়ামীলীগ নেতা বাচ্ছুমনি চাকমা, ৫নং ওয়ার্ডে পার্বত্য চট্টগ্রাম নাগরিক
পরিষদ জেলা শাখার সভাপতি মো: আব্দুল মজিদ, ৬নং ওয়ার্ডে যুবলীগ নেতা
রেজাউল ইসলাম, ৭নং ওয়ার্ডে যুবলীগ নেতা মংরে মারমা, ৮নং ওয়ার্ডে পৌর
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরিমল কর্মকার এবং ৯নং ওয়ার্ডে পৌর
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিটন তালুকদার। সংরক্ষিত তিনটি মহিলা
কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন, সালেহা রহমান, শাহিদা আক্তার, উক্রাঞো
মারমা।

খাগড়াছড়ি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ছিল ৩৭ হাজার ৮৭জন। এর মধ্য ২০ হাজার
৩৫১ জন পুরুষ ভোটার এবং ১৬ হাজার ৭৩৬ জন নারী ভোটার। সকাল থেকে ১৮ টি
কেন্দ্রে কঠোর নিরাপত্তায় ইভিএম এ ভোট গ্রহণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET