, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • খাবার বিতরণ করে সোস্যাল মিডিয়াতে ভাইরাল সংসদ সদস্য: লক্ষ একটাই সবাইকে সুস্থ রাখা




খাবার বিতরণ করে সোস্যাল মিডিয়াতে ভাইরাল সংসদ সদস্য: লক্ষ একটাই সবাইকে সুস্থ রাখা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ২৩ ২০২০, ২১:১২ | 798 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সালম্প্রতিক কিছু ছবি সর্বদা সোস্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ঘুরছে। ছবিতে দেখা যায়, একজন ভদ্র মহিলা নিজের হাতে রান্না করে, অদৃশ্য শত্রু করোনা ভাইরাস এর সংক্রমণের কারনে লকডাউনে থাকা দেশের দিনমজুর, কর্মহীন মানুষের বাড়ি,বাড়ি যেয়ে খাবার বিতরন করছেন। আবার দেখা যায়, আম্ফানে যখন সবাই যে যার বিপদ ঠেকাতে ব্যাস্ত তখন ঝড়ের রাত্রেও তিনি থেমে নেই, আম্ফানের ঝড়ের কবল থেকে জনগনকে বাচাতে হেলমেট পড়ে প্রতিটি পরিবারকে আশ্রয় কেন্দ্রে নেওয়া, এবং রাত জেগে সার্বক্ষনিক তদারকি করে নিজের হাতে রান্না করে খাওয়াচ্ছেন।
বলছি আর কারো কথা নয়, বাংলাদেশের  দক্ষিনাঞ্চলের তথা খুলনা-বাগেরহাটের মানুষের আস্থা ও ভালোবাসার নাম, জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, এডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার’র কথা। এ অঞ্চলের জনগনের যেকোন মানবিক বিপর্যয়ে সর্বদা পাশে পেয়েছেন গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি’কে।
কখনো, মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি ত্রান তহবিল থেকে আবার কখনো নিজস্ব তহবিল থেকে প্রতিদিন কয়েকহাজার পরিবারের পাশে গিয়ে দাড়াচ্ছেন তিনি। তার এলাকা সমুদ্রের নিকটবর্তী হওয়ায় অনেকটা ক্ষতিগ্রস্থ হয়। এবং ঝড় পরবর্তী সময়ে সকলের জন্য সর্বচ্চো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি৷
এ কারনেই তিনি, দক্ষিনাঞ্চলের জনসাধারণের কাছে আস্থা ও ভালোবাসার নামে পরিনত হয়েছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET