, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • খালেদা জিয়াকে দেখে এসে অঝোরে কাঁদলেন কোকোর স্ত্রী ও কন্যা




খালেদা জিয়াকে দেখে এসে অঝোরে কাঁদলেন কোকোর স্ত্রী ও কন্যা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ০৫ ২০২০, ২২:০৮ | 883 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রোববার বিকেলে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে বের হয়ে যাওয়ার সময় গাড়িতে বসে অঝোরে কাঁদতে দেখা গেছে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান ও স্ত্রী শর্মিলা রহমান সিঁথিকে।

 

এর আগে রোববার বিকেল তিনটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে প্রবেশ করেন স্বজনরা। হাতে ছিল দুটি ফুলের তোড়া ও একটি ব্যাগ।

 

সাক্ষাৎ শেষে জানা যায়, খালেদা জিয়ার জন্য শীতের পোশাক নিয়ে গিয়ে ছিলেন স্বজনরা।

 

কারাবন্দী বিএনপি চেয়ারপারসনের সঙ্গে প্রায় এক ঘন্টার বেশী সময় কাটান বড় বোন বেগম সেলিমা ইসলাম, ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মীলা সিথী, আরাফাত রহমান কোকোর ছোট মেয়ে জাহিয়া রহমান, খালেদা জিয়ার নাতী সামিন ইসলাম, রাখিন ইসলাম, নাতনী আরিফা ইসলাম প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET