, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • খেলাধুলায় শারীরিক ও মানসিকতার বিকাশ ঘটায়— বীরমুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুল হক




খেলাধুলায় শারীরিক ও মানসিকতার বিকাশ ঘটায়— বীরমুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুল হক

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৫ ২০২১, ১৫:৪১ | 803 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার পলাশবাড়ীতে কদমতলী যুব কল্যাণ পরিষদের শুভ-উদ্বোধন উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে “মাদককে না বলি-মাঠে এসে ফুটবল খেলি এ শ্লোগানে উপজেলার হোসেনপুর ইউনিয়নের কদমতলী মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলাপূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুল হক সরকার বলেন, খেলাধুলায় শারীরিক ও মানসিকতার বিকাশ ঘটায়। যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে। খেলাধুলা অব্যাহত থাকলে তরুণ প্রজন্ম মাদক থেকে দূরে সরে খেলাধুলা ও সংস্কৃতিতে মনোযোগী হবে।
হোসেনপুর ইউপি চেয়ারম্যান মো. তৌফিকুল আমিন মন্ডল টিটু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর ইউনিয়ন আওয়ামী লীগ  সভাটতি মো. মজনুর রহমান ময়নুল মাস্টার। অন্যান্যদের মধ্যে মমিনুল ইসলাম সুমন, একেএম আহমেদুল কবির রাঙা ও ইউপি সদস্য আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
উক্ত খেলায় বগুড়া একাদশ বনাম গাইবান্ধা একাদশকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে।
খেলার অনুষ্ঠানটি পরিচালনা করেন কদমতলী যুব কল্যাণ পরিষদেরর সাধারণ সম্পাদক মো. সোহেল রশিদ হৃদয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET