, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গাইবান্ধায় ই-ট্রাফিক প্রসিকিউশন ফাইন পেমেন্ট সিস্টেম চালু




গাইবান্ধায় ই-ট্রাফিক প্রসিকিউশন ফাইন পেমেন্ট সিস্টেম চালু

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৮ ২০২১, ১৭:০৫ | 871 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সারাদেশের মতো গাইবান্ধাতেও ই-ট্রাফিক প্রসিকিউশন ও ফাইন পেমেন্ট সিস্টেম পদ্ধতির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৭ মার্চ) দুপুরে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য শহরের পুরাতন জেলখানা মোড়ে ট্রাফিক বক্সের পাশে এ সিস্টেমের উদ্বোধন করেন। এসময় তাৎক্ষণিকভাবে সাইফুল নামের এক মোটরসাইকেল আরোহীকে হেলমেট না থাকায় ১৯শ’ টাকা জরিমানা করা হয়। পরে মোবাইল ফিন্যান্স সার্ভিস অ্যাপ ‘উপায়’ এর মাধ্যমে জরিমানার টাকা পরিশোধ করা হয়।
উদ্বোধন কালে দেবদাস ভট্টাচার্য্য বলেন, গাড়িচালকদের কথা ভেবে ও তাদের হয়রানি দূর করতে এ সিস্টেম চালু করা হলো। এটি পর্যায়ক্রমে বৃহত্তর রংপুরের আট জেলায় চালু করা হবে বলেও তিনি জানান।
‘উপায়’ অ্যাপ ব্যবহার করে চালকরা নিজেরাই জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন অথবা ‘উপায়’ এজেন্টের দোকানে গিয়ে জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন। এতে গাড়ির কাগজ উঠাতেও সময় লাগবে না। এছাড়াও মোটরযান থেকে আদায়কৃত জরিমানা কোথায়, কিভাবে জমা হয়- এ নিয়ে জনমনে বিভ্রান্তিও দুর হবে বলে উল্লেখ করেন তিনি।
এই সিস্টেমে ট্রাফিক পুলিশ কোনো যানবাহন ও চালকের বিরুদ্ধে মামলা দিলে মামলার ধরণ অনুযায়ী জরিমানার পরিমাণও অ্যাপ থেকে প্রিন্ট হয়ে আসবে। এ ক্ষেত্রে ট্রাফিক পুলিশ ব্যবহার করবেন একটি ই-ট্রাফিক প্রসিকিউশন ও ফাইন পেমেন্ট সিস্টেম। এতে চালকদের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করেন গাড়িচালকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য। গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এভিপি মো. জাহিদ হাসান, আইটি কনসালটেন্ট আবু রায়হান, জেলা মোটর মালিক সমিতি ও পরিবহণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET