, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত




গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৬ ২০২১, ২১:৪৮ | 809 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‘শোষিতের সংগ্রামে স্লোগানে মিছিলে, আমরাই লিখবো মুক্তির গান’ এই স্লোগানে গাইবান্ধায় পালিত হয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শোভাযাত্রাসহ নানা আয়োজনে পালন করা হয় দিনটি।
ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের উদ্যোগে সোমবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় গাইবান্ধা সদরের দারিয়াপুরে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের পর একটি শোভাযাত্রা বের করা হয়। এটি দারিয়াপুর বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইলামিত্র স্মৃতি পাঠাগার চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে ইলামিত্র স্মৃতি পাঠাগার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা সঞ্চালন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতা ও সভাপতিত্ব করেন জেলা সভাপতি ওয়ারেছ সরকার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা সিপিবি, গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, কৃষক নেতা ছাদেকুল ইসলাম মাস্টার, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা সাংবাদিক সুমন কুমার বর্মণ, জেলা সংসদের নেতা মৌসুমি আক্তার, জাকির হোসেন, রিয়াজ এলাহী রাজন, দারিয়াপুর আঞ্চলিক কমিটির আহবায়ক বিনোদ বিকাশ রায় প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যে আদর্শ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, আজও সেই আদর্শ লালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে। যতদিন পর্যন্ত আমাদের স্বাধীনতার স্বপ্ন-স্বাদ বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলবে। আমরা বাষট্টির শিক্ষা আন্দোলন দেখেছি। সেই শিক্ষা আন্দোলনের বিষয়গুলো এখনও বাস্তবায়ন হয়নি। পাঠ্যপুস্তকে এখনও রয়েছে সাম্প্রদায়িকতা। বক্তারা হেফাজতসহ বিভিন্ন ধর্মীয় ছাত্র সংগঠনের দাবির মুখে যে সব প্রগতিশীল লেখকের লেখা পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছে তার তীব্র নিন্দা এবং একইসঙ্গে বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতি প্রণয়নের দাবি জানান। আলোচনা শেষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠ দারিয়াপুর শাখার শিল্পী মনিকা, শিলা, দীক্ষা, মায়িশা, নাবিলা সংগীত পরিবেশন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET