, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • গাইবান্ধায় জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালন




গাইবান্ধায় জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালন

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৩ ২০২১, ২০:০৫ | 866 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দলীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আমলে যে উপজেলা পরিষদের প্রতিষ্ঠা হয়, সেই দিনটি ‘উপজেলা দিবস’ হিসেবে পালন করেছে জাতীয় পার্টি। ১৯৮৪ সালের ২৩ অক্টোবর রাষ্ট্রপতি থাকাকালে এরশাদ উপজেলা পরিষদ প্রতিষ্ঠা করেন। দিবসটি পালন উপলক্ষে গাইবান্ধা জেলা জাতীয় পার্টি দলীয় কার্যালয়ে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রশীদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সরওয়ার হোসেন শাহিন, যুগ্ম-আহ্বায়ক শাহজাহান খান আবু ও মইনুর রাব্বী চৌধুরী রুমান প্রমুখ।
আলোচনা শেষে তৃতীয়ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পলাশবাড়ী উপজেলার চার ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET