, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • গাইবান্ধায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রথম বিভাগ ফুটবল লীগ




গাইবান্ধায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রথম বিভাগ ফুটবল লীগ

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৫ ২০২১, ১৯:১৬ | 941 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায় গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে গাইবান্ধা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে এই ফুটবল লীগের উদ্বোধন করবেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান। উদ্বোধনী দিনের খেলায় অংশ নেবে প্রবাহ ক্লাব ও উৎসাহী তরুণ গোষ্ঠী।
গাইবান্ধা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম মারুফ মনার সভাপতিত্বে ও সদস্য মোস্তাক আহমেদ রঞ্জুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইলিয়াস জিকো, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য ও লীগ কমিটির সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর ও জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি সারওয়ার হোসেন শাহীন প্রমুখ। উল্লেখ্য; গাইবান্ধায় এ ফুটবল লীগে মোট ৮টি দল অংশ নিবে বলে সংশ্লিষ্ট সূত্র জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET