, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গাইবান্ধায় ব্যবসায়ী হাসান হত্যার ঘটনায় ৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে ১০ জুন অর্ধদিবস হরতাল




গাইবান্ধায় ব্যবসায়ী হাসান হত্যার ঘটনায় ৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে ১০ জুন অর্ধদিবস হরতাল

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৭ ২০২১, ১৮:২৫ | 816 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ব্যবসায়ী হাসান আলী হত্যাকারীদের গ্রেফতার ও বিচার এবং ৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে আগামী ১০ জুন গাইবান্ধায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল আহবান করেছে ‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ’। হরতাল সফল করার লক্ষ্যে সোমবার গাইবান্ধা শহরের স্টেশন রোডের আফজাল সুজের সামনে, কাচারী বাজারসহ বিভিন্ন পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভাগুলোতে বক্তব্য রাখেন ‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ’ এর সন্বয়ক আমিনুল ইসলাম গোলাপ, ওয়াজিউর রহমান রাফেল, অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, মিহির ঘোষ, জাহাঙ্গীর কবির তনু, গোলাম মারুফ মনা, কাজী আবু রাহেন শফিউল্লাহ, মঞ্জুর রহমান মিঠু, নিহত হাসানের স্ত্রী বিথি বেগম ও ছেলে কাইফ প্রমুখ। পথসভাগুলোতে উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, শ্রমিক, ছাত্র, যুব, নারী ও ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মী।
হাসান হত্যার ৪ দফা দাবিগুলো হচ্ছে- অবিলম্বে হাসান হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতার, সদর থানার ওসিকে অপসারণসহ অভিযুক্ত ওসি (তদন্ত) ও অপর এএসআইকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা, হাসান হত্যার সুষ্ঠু বিচারের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং গাইবান্ধা জেলায় অবৈধ দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম বন্ধ।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গাইবান্ধা জেলা শহরের খানকা শরীফ সংলগ্ন নারায়নপুর এলাকার জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর স¤পাদক কুখ্যাত দাদন ব্যবসায়ী মাসুদ রানার বাড়ী থেকে গত ১০ এপ্রিল ব্যবসায়ী হাসান আলীর (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হাসান আলী শহরের থানাপাড়া এলাকার মৃত হজরত আলীর ছেলে এবং আফজাল সুজ গাইবান্ধা শাখার সাবেক মালিক।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET