, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গাইবান্ধায় রকি হত্যার মূল আসামীদের গ্রেফতারসহ বিচারের দাবীতে ছাত্রলীগের বিক্ষোভ




গাইবান্ধায় রকি হত্যার মূল আসামীদের গ্রেফতারসহ বিচারের দাবীতে ছাত্রলীগের বিক্ষোভ

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৬ ২০২১, ২০:০৬ | 819 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যার মূল আসামী কাঞ্চন গ্রেফতার না হওয়ায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ ও ফুলছড়ি উপজেলাবাসী। মামলার মূল আসামীসহ অন্যান্য সকল আসামী গ্রেফতার ও হত্যাকারীদের বিচার দাবীতে সোমবার (১৬ আগস্ট) জেলা শহরে বিক্ষোভ মিছিল শেষে শহরের ১নং ট্রাফিক মোড় এলাকায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। জেলা ছাত্রলীগ এসব কর্মসূচির আয়োজন করে।
সড়ক অবরোধ চলাকালে ডিবি রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আসিফ সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন, সহ-সভাপতি মাসুম আহমেদ ও খন্দকার তানভীর আহমেদ, যুগ্ম সম্পাদক শ্যাম সরকার জয় ও শাহরিয়াল খন্দকার বাপ্পী প্রমুখ।
বক্তারা বলেন, রকি হত্যাকান্ডের একমাস পেরিয়ে গেলেও পুলিশ একজন আসামী ছাড়া মূল আসামী কাঞ্চনসহ অন্যান্যদেরকে গ্রেফতার করতে পারেনি। বক্তারা অবিলম্বে হত্যাকান্ডের সকল আসামীকে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য; আশিকুর রহমান রকি গত ১২ জুলাই রাতে শহরের পূর্বপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টরী সংলগ্ন রাস্তার মোড়ে দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতে নিহত হন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET