উৎসবমুখর পরিবেশে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমীর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মশিউর-প্রমতোষ প্যানেল একটি সদস্য পদ বাদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ট অর্জন করে।
কনিবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে শহরের বিয়াম ল্যাবেরেটরি স্কুলে ভোটগ্রহণ শুরু হয়। বিরতীহীনভাবে দুপুর ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোটগণনা শেষে সন্ধ্যায় চুড়ান্ত ফলাফল ঘোষনা করেন রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান।
নির্বাচনে মশিউর-প্রমতোষ প্যানেল থেকে সহ-সভাপতি পদে শাহ মশিউর রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), খাজা সুজন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাধারণ সম্পাদক পদে প্রমতোষ সাহা (১৯৭ ভোট), সহ-সাধারণ সম্পাদক পদে অমিতাভ দাশ হিমুন (১৭৭), হোসেনুল ইসলাম চুনি (১৪৭), সদস্য পদে মাহামুদ সাগর মহাব্বত (১৭৬), আ.স.ম রেজাউন্নবী রাজু (১৫৬), মাসুদ-মোহাম্মদ আলী প্যানেলের নিয়াজ রহমান লোটন (১৫৫) ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে ২টি প্যানেলের ১২ জন ও একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৩ জন প্রার্থী ৮টি পদে অংশগ্রহণ করেন।
এ নির্বাচনে মাসুদ-মোহাম্মদ আলী-রোমান-লোটন-বৈদ্যনাথ-সনজু পরিষদের প্রার্থীদের মধ্যে সাধারণ সম্পাদক প্রার্থী মাসুদুল হক (৮২), সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী খান (৯২), মোক্তাদির রহমান রোমান (৪১) ও স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা (৬৭) ভোট পান। সদস্যদের মধ্যে বৈদ্যনাথ প্রামানিক ৭১ ভোট ও আহাম্মেদুল ইসলাম সনজু ৮৫ ভোট পেয়েছেন। বিজয়ী প্যানেলের সদস্য পদে সাজ্জাদ চৌধুরী ভোট পান ১৪৫।









