, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ




গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২১ ২০২১, ১৮:২৮ | 827 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‘মাস্ক পরার অভ্যেস-করোনামুক্ত বাংলাদেশ’ এই শ্লোগানে গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার (২১ মার্চ) দুপুরে জেলা বাসটার্মিনাল এলাকায় পথচারী-যানবাহনের চালক-যাত্রী, দোকান মালিক ও কর্মচারীদের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ কর্মসূচীর অংশ হিসেবে তাদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি বলেন, দেশে করোনা প্রাদুর্ভাব আবারো বৃদ্ধি পেয়েছে। যদি আমরা সচেতন থাকি-পরিস্কার থাকি এবং মাস্ক ব্যবহার করি তাহলে আমরা করোনা ভাইরাসের আক্রান্ত হতে মুক্ত থাকব ইনশাআল্লাহ।
এসময় টিআই নুর আলম সিদ্দিক, সদর উপজেলা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান, টিআই জিয়াউর রহমান, পুলিশ সার্জেন্ট ফয়সাল মামুন, মালিক সমিতির সভাপতি কাজী মুকুল, সাধারণ সম্পাদক নাজিমুল ইসলাম নান্নু ও শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক জামিউল ইসলাম জামিল ও সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET