, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • গাজীপুরের পোশাক কারখানার আগুন ৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে




গাজীপুরের পোশাক কারখানার আগুন ৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৪ ২০২১, ১৯:১৬ | 935 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে সালেক টেক্সটাইল মিলিস লিমিটেডের গুদামে লাগা আগুন সন্ধ্যা ৬টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। রোববার দুপুর ১টার দিকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের শ্রীপুর, গাজীপুর ও ভালুকার ৬টি ইউনিট কাজ করে।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মিয়া রাজ হোসেন জানান, খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ও পরে আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে আরও ৪টি ইউনিট নিয়ন্ত্রণে অংশ নেন। সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।  তাৎক্ষণিক আগুন লাগার কারণও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করা যায়নি।

কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক নেকমত হোসেন রুবেল জানান, বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গুদামে সুতা. তৈরী জিন্সের প্যান্ট ও মেশিনপত্র পুড়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET