, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গাজীপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে না দেয়ায় হামলা আহত ১২




গাজীপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে না দেয়ায় হামলা আহত ১২

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : ডিসেম্বর ০১ ২০১৯, ০১:২০ | 909 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে না দেয়ার জেরে বহিরাগতরা হামলা চালিয়ে এক ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ ১২জনকে আহত করেছে বলে অভিযোগ উঠেছে । গুরুতর আহত দু’ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা এসময় ব্যাপক ভাংচুর চালিয়েছে।

শনিবার ( ৩০ নভেম্বর) সন্ধ্যায় শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড ইনফরমেশন টেকনোলজী (আই-টেইট)’র নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।

অধ্যক্ষ শহীদুল ইসলাম ও আহতরা জানান, অডিটরিয়ামে আই-টেইট’র শিক্ষার্থীদের নবীণ বরণ ও বিদায় অনুষ্ঠান চলছিল।আলোচনা অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক পর্ব চলাকালে বহিরাগত এক যুবক অনুষ্ঠান স্থলে প্রবেশের চেষ্টা করলে এক ছাত্র বাধা দেয়। এ নিয়ে অডিটোরিয়ামের সামনে কলেজের দু’ছাত্রের মাঝে কথা কাটা-কাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়।

 

 

এ সময় কলেজের ইলেক্ট্রিক্যাল বিভাগের শিক্ষক নাজমুল ওই দু’ছাত্রকে অনুষ্ঠান স্থলে নিয়ে আসেন এবং দু’জনের মধ্যে মীমাংসা করে দেন।

এ সময় কয়েক বহিরাগত যুবক ঘটনাস্থলে এসে এক ছাত্রের পক্ষ নিয়ে ওই শিক্ষককে মারধর করে। এ সময় অন্য শিক্ষার্থীরা ধাওয়া করে বহিরাগত একজনকে আটক করে, তবে অপরজন পালিয়ে যায়। এ ঘটনার কিছুসময় পর পালিয়ে যাওয়া ওই যুবকের নেতৃত্বে ১৭/১৮ বহিরাগত যুবক চাপাতি, ছোরা, রড ও লাঠিসোটা নিয়ে অডিটোরিয়ামে আসে। তারা কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ভিতরে অনুষ্ঠান স্থলে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে এবং মারধর করতে থাকে। এতে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীরা আতংকিত হয়ে ছুটোছুটি করতে থাকে। এতে কলেজের গভর্ণিং বডির সভাপতি ড. ইঞ্জিনিয়ার একেএম আবু রায়হান ও শিক্ষক নাজমুলসহ অন্ততঃ ১২জন শিক্ষক-ছাত্র-ছাত্রী আহত হয়।

হামলাকারীরা দরজা জানালার কাঁচ ও চেয়ার টেবিলসহ আসবাবপত্র ভাংচুর করে ঘটনাস্থল ত্যাগ করে। হামলায় আহত মৃদুল (২০), সৌরভ হোসেন (১৭), সাকিব (১৮), রিমন (১৮) ও উম্মে হাফিজাকে (১৭) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পরে সেখান থেকে গুরুতর আহত মৃদুল ও সৌরভকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেহ হাসপাতালে রেফার্ড করা হয়। আহত অন্যদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর মেট্র্রোপলিটন সদর থানার অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসেন জানান, এক বহিরাগত যুবকের ভিতরে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে কলেজ কর্তৃপক্ষ তাদের নাম-পরিচয় জানাতে পারেনি। জড়িতদের সনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET