খাগড়াছড়ির গুইমারায় ৫ কেজি গাঁজা ও ২ বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
আটক মোঃ রাজু আহমেদ গুইমারা উপজেলার
বড়পিলাক এলাকার আঃ রাজ্জাকের ছেলে।
রবিবার(৮জানুয়ারী) রাতে উপজেলার জালিয়াপাড়া শান্তি কাউন্টারের সামনে থেকে গাজাসহ পুলিশ রাজুকে আটক করে।
এবিষয়ে গুইমারা থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ জানান,বড়পিলাক থেকে গাজাগুলো পাচারের উদ্দেশ্য সবজির ব্যাগে করে ঢাকায় নিয়ে যাচ্ছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে গুইমারা থানার পুলিশ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা ও ২ বোতল ফেন্সিডিল সহ কারবারী রাজুকে আটক করেছে।তার বিষয়ে মাদক দ্রব্যনিয়ন্ত্রন আইনে মামলা হচ্ছে। আগামী কাল খাগড়াছড়ি কো৫র্টে প্রেরন করা হবে।
Please follow and like us:









