, , ,

শিরোনামঃ-




গুইমারাতে জাতীয় কন্যাশিশু দিবস ২০২২ উদযাপন

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৫ ২০২২, ১৮:২৮ | 766 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সময়ের অঙ্গীকার ,কন্যাশিশুর অধিকার”এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির গুইমারাতে জাতীয় কন্যাশিশু দিবস ২০২২ উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,গুইমারার আয়োজনে,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালায়ের সম্মেলন কক্ষে,উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ্ এর সভাপতিত্বে,মঙ্গলবার (০৪অক্টোবর)সকাল ১০টায়  এই উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মো: নাজিম উদ্দিনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ হাছিনা আক্তার।বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কংজরী মারমা,হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরী প্রমুখ।
উপস্থিত ছিলেন,সাবেক গুইমারা উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ম্রাচাথোয়াই মগ,উপজেলা প্রকৌলী আব্দুল মান্নান,গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন,সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা,গুইমারা থানার সাব ইন্সপেক্টর মো: জহিরুল ইসলামসহ বিভাগীয় কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক,জনপ্রতিনিধিবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET