, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারাতে বেকার ও হত দরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও ছাগল বিতরণ




গুইমারাতে বেকার ও হত দরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও ছাগল বিতরণ

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৫ ২০২২, ১৯:৪৭ | 823 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পার্বত্য মন্ত্রনালয় হতে প্রাপ্ত গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর) কর্মসূচীর আওতায় বেকার যুবতী ও গরীবদের সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার (০৫ জানুয়ারী) সকাল ১১টা থেকে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে বেকার যুবতী ও অসহায় গরীবদের মাঝে ১৬টি ছাগল ও ১২টি সেলাই মেশিন বিতরণ করেন,খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,১নং গুইমারা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা,গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন,গুইমারা সদর ইউনিয়নের সদস্য জনার্ধন সেন,উশ্যেপ্রু মারমা (মেম্বার),তানিমং মারমা মেম্বার), গুইমারা উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশণা বিষয়ক সম্পাদক ইখতেয়ার চৌধুরী পলাশ। এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ,জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET