, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারাতে যথযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন




গুইমারাতে যথযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৭ ২০২২, ১৯:২৩ | 820 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যথযোগ্য মর্যাদায় নানা কর্মসুচীর মাধ্যমে“ঐতিহাসিক ৭ই মার্চ”উদযাপন করেছে,উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগসহ গুইমারাবাসী।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের অয়োজনে,গুইমারা  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন,স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য  অর্পন,৭মার্চ ভাষণে উপর ডুকুমেন্টারি প্রদর্শন,চিত্রাঙ্গন প্রতিযোগিতা,বঙ্গবন্ধু ৭মার্চ ভাষণ প্রতিযোগিতা,সংগীত প্রতিযোগিতা,রচনা প্রতিযোগিতা,আলোচনাসভা,পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার(৭মার্চ)সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা,গুইমারা থানার অফিসার্স ইনচার্জ মো.মিজানুর রহমান,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার ¤্রাচাথোয়াই মগ,মহিলা ভাইস চেয়ারম্যান মিজ ঝর্ণা ত্রিপুরা,প্রাণী সম্পদ কর্মকর্তা,ডা.আলমঙ্গীর হোসেন,উপজেলা পল্লী সঞ্চয়ী ব্যাংকের ব্যবস্থাপক সান্তনু মহাজন,উপজেলা মহিলা কর্মকর্তা হাছিনা আক্তার,সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা,গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম,সহ-সভাপ্রতি মুহাম্মদ আব্দুল আলী,সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদসহ রাজনৈকি ব্যাক্তি,শিক্ষক,সাংবাদিক,বিভাগীয় কর্মকর্তা এবং জনপ্রতিনিধি বৃন্দ।সভায় ঐতিহাসিক ৭ই মার্চ,বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের অনন্য এ দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা।
তাছাড়া দিবসটি উপলক্ষে গুইমারা থানা পুলিশ,মুক্তিযোদ্ধা কমান্ড,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সরকারি-বেসকারি প্রতিষ্ঠান,সমাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের পক্ষথেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এদিকে দিনটি উপলক্ষে গুইমারা উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং মিলাদ মাহফিলের মাধ্যমে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করেছে উপজেলা আওয়ামীলীগ।
এসময় উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মেমং মারমা,উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আবু তাহের, গুইমারা ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, তথ্য ও পচার প্রকাশনা সম্পাদক পলাশ চৌধুরি,ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি ও গুইমারা ইউপি মেম্বার জনার্ধন সেন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET