সমতলের তুলনায় পাহাড়ের শীতের প্রকোপ প্রকট হওয়ার কারণে পাহাড়ের হতদরিদ্ররা দুর্ভোগে পড়ে। এ তীব্রতর শীতে খাগড়াছড়ি’র গুইমারাতে গরীব, দু:খী এবং শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আসা শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
২০ডিসেম্বর(রবিবার) সকালে উপজেলার গুইমারা ইউপি’র ৪শ জন হতদরিদ্র পাহাড়ী-বাঙ্গালী শীতার্ত মানুষের হাতে প্রধানমন্ত্রী’র এ শীতবস্ত্র তুলে দেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহম্মেদ ও নব নিযুক্ত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য,সদ্য সাবেক গুইমারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদকক মেমং মারমা।
এ সসময় গুইমারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শীতার্তদের মাঝে করোনাকালীন সময়ে মাক্স বিতরন করেন মেমং মারমা।
এ সময় তিনি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার গরীব দু:খী মানুষের সরকার। সরকার বর্তমান এই করোনাকালীন সময়ে গরীব দু:খীদের সমস্যা নিরসনে কাজ করে যাচ্ছে। তিনি নবগঠিত অন্তর্বর্তীকালীন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী, স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা সহ গুইমারাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা ইউপি সদস্যবৃন্দ, গুইমারা উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।









