, , ,

শিরোনামঃ-




গুইমারায় আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৯ ২০২২, ১৯:১৬ | 774 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন.অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।
বুধবার (২৮ ডিসেম্বর ২০২২) গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে প্রধান শিক্ষক বাবলু হোসেন এর সঞ্চালনায় আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা থানার এস আই জহিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিটলারুজ্জামান, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মো নাজিম উদ্দিন, গুইমারা দাখিল মাদ্রাসার সুপার জয়নাল আবেদীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওষ্কার বিশ্বাস,গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা,ইউপি সচিব এনজিওকর্মী ও জনপ্রতিনিধি।
এসময় বক্তারা,জমি বিরোধ, মাদকদ্রব্য চোরাচালান ও সেবন থেকে বিরত থাকা এবং বাল্যবিবাহ রোধের বিষয়ে নানান দিক নিদের্শনা মূলক বক্তব্য রাখেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET