, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারায় বেকারত্ব দূরীকরণে মোমবাতি তৈরি বিষয়ক প্রশিক্ষণ




গুইমারায় বেকারত্ব দূরীকরণে মোমবাতি তৈরি বিষয়ক প্রশিক্ষণ

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৯ ২০২২, ১৮:৫২ | 795 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল, স্থানীয় সরকার বিভাগ ও জাইকা’র সহায়তায় বেকারত্ব দূরীকরণে মোমবাতি তৈরি বিষয়ক প্রশিক্ষণ বাস্তবায়ন করেছেন গুইমারা উপজেলা পরিষদের মহিলা ও শিশু উন্নয়ন কমিটি।সভার সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নিবার্হী অফিসার মোতাছেম বিল্যাহ।
বুধবার (৯ নভেম্বর) সকালে গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কংজরি মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা,উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা আক্তার, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাবলু হোসেন, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, সাংবাদিক,জনপ্রতিনিধি,মোমবাতি তৈরির প্রশিক্ষনার্থী, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।
উপস্থিত প্রশিক্ষার্থীদের উদ্দেশ্য করে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা  বলেন, বেকারত্ব দূরীকরণে যুবসমাজ কে বিভিন্ন কারিগরি শিক্ষা মূখি হতে হবে। মোমবাতি তৈরিতে যেকোনো খরচ প্রশাসন বহন করতে প্রস্তুত। তবে সকলকে এক সাথে কাজ করে বেকারত্ব দূরীকরণে অংশ নিতে হবে। এছাড়াও বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য এবং প্রশিক্ষনার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET