র্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে খাগড়াছড়ির গুইমারা উপজেলায়,উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে জন্মদিন উপলক্ষে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং র্যালি বের করা হয়।সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সম্মেলন কক্ষে
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যার সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রশিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, গুইমারা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মগ, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, গুইমারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ সরকারি বেসরকারি ও পদস্থ কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।
প্রধান মন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে শেখ রাশেল এর ৫৯তম জন্মদিন উদ্ভোধন করে প্রধান মন্ত্রী শেখ হাসিনা। এসময় শেখ রাসেলের শিশুকালের বিভিন্ন ঘটনার তাৎপর্য তুলে ধরে বক্তারা বক্তব্য রাখেন। গুইমারা মডেল হাই স্কুল এর ছাত্রছাত্রীদের বিভিন্ন খেলা ধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সভাপতি শেখ রাসেলের জীবনি সংক্রান্ত বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন।
অপরদিকে গুইমারা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নানান আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৮টায় গুইমারা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে শেখ রাসেলের জন্ম দিন পালন করা হয়। জন্মদিন উপলক্ষ্যে ৮ টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও সাড়ে ৮টায় শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমার নেতৃত্বে শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দেয়ার মাহফিলে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তাহের, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও গবেষণা বিষয়ক সম্পাদক ইখতেয়ার উদ্দিন পলাশ, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ সৌম, গুইমারা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনার্ধন সেন, গুইমারা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরাসহ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে দেশ ও জাতির সম্মৃদ্ধি এবং শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
Please follow and like us:









