‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিটব্যাপী ভিডিও চিত্র তৈরির প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে (উচ্চ মাধ্যমিক ও তদুর্ধ্ব) ১ম স্থান অধিকার করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলাস্থ গুইমারা সরকারি কলেজের ছাত্র মোঃ মেহেদী হাসান (রনি)।
২ জুন রবিবার সকালে গনভবনে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুইমারার কৃতি সন্তান রনির হাতে ১ম পুরষ্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন,গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন এবং মেহেদী হাসান রনির পিতা মাতা।
তার এ কৃতিত্বে গুইমারা উপজেলাবাসী গর্বিত। গুইমারা উপজেলা পরিষদ ও বিভিন্ন ব্যাক্তির পক্ষ হতে মো: মেহেদী হাসান রনিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।









