, , ,

শিরোনামঃ-




গুইমারা কৃষকের ধান কেটে দিল উপজেলা ছাত্রলীগ

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০১ ২০২০, ১৬:৪৮ | 891 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কৃষক বাঁচলে বাঁচবে দেশ শেখ হাসিনার বাংলাদেশ”এই শ্লোগান কে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা আহবানে ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় দেশের প্রান্তিক কৃষকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের বৃহৎ ছাত্র সংগঠন “ছাত্রলীগ”। তারি ধারাবাহিকতায় গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমার পরামর্শক্রমে,গুইমারা সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে লাপাং কারবারির কৃষকের ৪ বিঘা জমির পাঁকা ধান কেঁটে দিল গুইমারা উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা।
করোনাভাইরাস দূর্যোগের কারণে শ্রমিকের সংকটের হওয়ায় নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল ঐকৃষকের ধান। সারা দেশে ছাত্রলীগ অসহায় কৃষকের ধান কেটে দিচ্ছে বিভিন্ন মাধ্যমে এমন খবর জানতে পেরে কৃষক গুইমারা উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ সোমের কাছে তার পাঁকা ধান কাটার সহযোগিতা চাইলে শুক্রবার(১মে) সকালে গুইমারা উপজেলা ছাত্রলীগ লাপাং কারবারির ৪ বিগা জমির পাঁকা ধান কেটে কৃষকের ঘরে তুলে দেয়।
গুইমারা উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ সোম নেতৃত্বে ধান কাটা কর্মসুচীতৈ উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা ছাত্রলীগের , যুগ্ন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিজন, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জনি ভট্রচার্জ সাধারণ সম্পাদক পুলু মারমা সাংগঠণিক সম্পাদক অনিক পাটোয়ারী প্রচার সম্পাদক ওমর ফারুক আকাশ, সিন্ধুকছড়ি ইউনিয়ন ছাত্রলীগের ক্রিড়া সম্পাদক মোঃ ইউছুপ,হাফছড়ি ইউনিয়ন ছাত্রলীগের প্রধান সমন্নয়ক রাসেল প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET