গুইমারা প্রেসক্লাবের উদ্যোগে গুইমারাতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৩০এপ্রিল)গুইমারা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন,খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কংজরী চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ,খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেমং মারমা,সেনাবাহিনী ২৪ আর্টিলারি ব্রিগেডের লেফটেনেন্ট মোঃ মোতালেব হোসেন,সিন্দুকছড়ি জোন এর প্রতিনিধি,গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন,গুইমারা ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন এিপুরা,হাফছড়ি ইউপির সাবে চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু তাহের,বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ নেতা আইয়ুব আলী,উপজেলা যুবলীগের সভাপতি বিল্পব শীল,সাংগঠনিক সম্পাদক পলাশ চৌধুরী,উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ সোম প্রমুখ।
উপস্থিত ছিলেন,গুইমারা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ,অর্থসম্পাদক শাহ আলম,প্রচার সম্পাদক আবুল হোসেন রিপন, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুর রহিম,দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন,সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক ফোরকানুল হক সাকিব,আশরাফুল ইসলাম বেলাল, দিদারুল ইসলাম, এস এম মহিউদ্দিনসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় সংবাদকর্মী,সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে গুইমারা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ,অতিথিবৃন্দদের অভিন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন,মুলধারার গনমাধ্যম কর্মীদের সংগঠন গুইমারা প্রেসক্লাব আগামী দিনে আপনাদের সার্বিক সহযোগীতা আমাদের পথচলাকে আরো মসৃণ করবে।
ইফতার শেষার্ধে প্রেস ক্লাব সভাপতি নুরুল আলম বলেন,গুইমারা প্রেস ক্লাব দীর্ঘদিন থেকে সুনামের সহিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে আসছে।আগামীতে সবার সহাযোগিতা নিয়ে এভাবেই সকলের সেবা করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ইফতার শুরুর আগে বিশ্ব মুসলিম উম্মাহের মাগফেরাত কামনায় এবং একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করেন,গুইমারা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা ওসমান গণি।









