, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিডিয়া
  • গুণীজন সম্মাননায় ভূষিত হলেন রামগঞ্জে তরুন সাংবাদিক মোঃ ছায়েদ হোসেন




গুণীজন সম্মাননায় ভূষিত হলেন রামগঞ্জে তরুন সাংবাদিক মোঃ ছায়েদ হোসেন

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৯ ২০২১, ০২:৫২ | 995 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বহুল আলোচিত ও প্রচারিক জাতীয় দৈনিক “মাতৃভূমির খবর” পত্রিকার ৩য় বর্ষপূর্তি ও ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে গতকাল ৬ফেব্রুয়ারী শনিবার সকাল ১০টায় ঢাকায় তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান-২০২১অনুষ্টিত হয়। অনুষ্ঠানে জাতীয় দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রেজাউল করিম’র হাতে সম্মাননা পত্র ও ক্রেস্ট গ্রহণ করেন গুণীজন সম্মাননায় ভূষিত রামগঞ্জের আলোচিত সামাজিক সংগঠন নিরাপদ রামগঞ্জ চাই (নিরাচা) সাধারন সম্পাদক ও তরুণ সাংবাদিক ও জাতীয় দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি মোঃ ছায়েদ হোসেন। এছাড়া অনলাইন দৈনিক দূর্জয় বাংলা, দৈনিক সময়ের বাংলাদেশ, ডেইলি ডিকেটটিভ নিউজসহ বেশ কয়েকটি পত্রিকায় সুনামের সাথে দির্ঘ্যদিন কাজ করেছেন। গুনীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও দ্যা ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় (বিদ্যুৎ বিভাগ) পাওয়ার সেল এর মহাপরিচলক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক লিমিটেডের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ সেলিম তালুকদার, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি’র (ট্যুরিজম ডিপার্টমেন্ট)এর চেয়ারম্যান প্রফেসর ড. এ আর খান, দি ইউনিভার্সিটি অব কুমিল্লার (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ)এর চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ আবু হানিফ খান, জাতীয় সাংবাদিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যক্ষ এম এম আজিজুর রহমান, দৈনিক মাতৃভূমির খবরের উপদেষ্টা হাজী আলী আহম্মেদ, মোঃ বায়েজীদ সাউথ, মোঃ আনোয়ারুল ইসলাম ও দৈনিক আলোর জগত পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ ফারুক আলম তালুকদার, ও জাতীয় দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার সকল সাংবাদিক গন এবং বাংলাদেশের বিখ্যাত আধুনিক গানের শিল্পীদের মধ্যে এস, ডি রুবেল সহ সুধী সমাজের অনেক কৃতি ব্যক্তি বর্গ। পরিশেষে দৈনিক “মাতৃভূমির খবর” পত্রিকা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রেজাউল করিম রামগঞ্জের তরুণ সাংবাদিক জাতীয় দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার রামগঞ্জ উপজেলার প্রতিনিধি মোঃ ছায়েদ হোসেনকে দেশ ও জাতির অগ্রগতি ও সমৃদ্ধির পথ উন্মোচন অতিশয় ভূমিকা পালন সহ তার সার্বিক মঙ্গল কামনা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET