, , ,

শিরোনামঃ-




গোদাগাড়ীতে রিক্সা চালকের লাশ উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০১ ২০২১, ১৩:০৪ | 1003 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় শমসের আলী শেখ (২০) নামে এক ব্যাটারিচালিত রিক্সা চলকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ মার্চ) সকাল সোয়া ৮ টার দিকে দেওপাড়া ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে বিদ্যুৎ অফিসের পাশে লেকের ধারে এলাকাবাসি চলাচলের সময় শমসের লাশ দেখতে পেয়ে প্রেমতলি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। নিহত শমসের শেখের বাড়ি রাজশাহী মহানগরীর কোর্ট বাজার এলাকায়। সে চাঁদ মিয়া শেখের ছেলে। পুলিশ জানায়, সকালে ওই লেকের কচরিপানার মধ্যে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।এবং লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। লাশের পরনে ছিল লুঙ্গি, শার্ট ছিল। এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে শমসের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে কাশিয়াডাঙ্গা থানার (ওসি) মাসুদ পারভেজ জানায়, লাশ আনুমানিক ৫ থেকে ৬ দিন আগে পুকুরে ফেলা হয়েছিল বলে ধারণা করছি। গত ২৪ ফেব্রুয়ারি শমসের শেখ নিখোঁজ হওয়ার পরে ২৫ ফেব্রুয়ারি একটি অপহরণ মামলা দায়ের করেন তার পরিবারের লোকজন।এছাড়া এই মামলায় ৩ জন আসামিকে গ্রেপ্তার করেও আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে । এবং তার ব্যাটারিচালিত রিকশাটি মহানগরীর ছোট পুকুড়িয়া এলাকা থেকে উদ্ধার করা হয়।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET