, , ,

শিরোনামঃ-




গোদাগাড়ীতে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ২ জন নিহত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১২ ২০২০, ১৮:৪৮ | 851 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মিনি পিকাপ ও ট্রাকে মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিনজন। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮ টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ীহাট এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,ঢাকা সাভার এলাকার মুটের চর চানলাপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে জাহিদুল ইসলাম (১৮) ও শ্যামলগাছি গ্রামের ইব্রাহিমের ছেলে শাহ আলম (২০)। এরা থাই গ্লাসের দোকানের শ্রমিক ছিলেন। পরে খবর পেয়ে আহতদের গোদাগাড়ীর ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল বারী জানান, উপজেলার রাজাবাড়ী বাজারে দাড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ছোট পিকাপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। এছাড়া আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এবং ঘাতক ট্রাক ও পিকাপটিকে আটক করে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এবিষয়ে দুপুরে যোগাযোগ করা হলে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান,বুধবার সকাল পৌনে ৮ টার সময় রাজশাহীর গোদাগাড়ীর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ীহাট নামক স্থানে মিনি পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন শ্রমিকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET