২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গোপালগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত ২৫

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২১ ২০১৮, ১৮:০৯ | 763 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ :

গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার সকালে সদর উপজেলার বনগ্রাম পূর্ব পাড়ায় দুই বংশের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্ততঃ ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত শের আলী চৌধুরী (৩৫), জলিল চৌধুরী (২৫), ভাষান চৌধুরী (৪৫) ভুল চৌধুরী (২৫), শাহীন চৌধুরী (২০), ইছা চৌধুরী (২২), আজিজুল শেখ (৩৫), হেকমত শেখ (৫৫), কেরামত শেখ (৪৫), সিহাব শেখ (৩২), টিটু শেখ (৩৫), কল্পনা বেগম (৩৪) ও রাসেল শেখকে (২২) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার বৌলতলী তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বনগ্রাম পূর্ব পাড়ায় চৌধুরী বংশের লোকদের জায়গার ওপর দিয়ে একটি রাস্তা বানানোর চেষ্টা করে আসছিলেন ওই গ্রামের শেখ বংশের লোকজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে এ নিয়ে উভয় বংশের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গোপালগঞ্জ সদর থানার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সালাউদ্দিন জানান, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET