মোঃ ফয়সাল আহমেদ রাজ, গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর-কাশিয়ানী-কোটালীপাড়া-
করোনা ভাইরাস মহামারি ঠেকাতে গোপালগঞ্জে প্রবেশের সব পথ বন্ধ করে করে কঠোর অবস্থানে পুলিশ।
ঢাকাসহ অন্য কোন জেলা থেকে কেউ যাহাতে কোনভাবেই অন্য কোন জেলা হতে এ জেলায় প্রবেশ করতে না পারে এবং কেউ যাহাতে এ জেলা থেকে অন্য জলায় যেতে না পারে সে জন্য প্রত্যকটি পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
করোনা ভাইরাস মহামারি ঠেকাতে পুলিশ সুপার মুহম্মদ সাইদুর রহমানের নির্দেশে এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহম্মদ ছানোয়ার হোসেন।
রাত ১১ টায় এ তথ্য নিশ্চিত করে তিনি আরো বলেন, গাড়ী ছাড়াও কেউ যদি বিকল্প পথেও গোপালগঞ্জে প্রবেশ করার চেষ্টা করেন এবং গোপালগঞ্জ থেকে কেউ যদি বিকল্প পথে অন্য জেলায় যাওয়ার চেষ্টা করেন তাহলে তাকে আটক করে আইনের আওতায় আনারমত ব্যবস্থাও রাখা হয়েছে। করোনা ভাইরাস মহামারি ঠেকাতে সর্ব্বোচ্চ পদক্ষেপ নিয়েছে পুলিশ। প্রবেশ বা এ জেলা হতে বের হওয়ার চেষ্টা করলেই যেতে হবে শ্রীঘরে।









