, , ,

শিরোনামঃ-




গোপালগঞ্জে বশেমুরবিপ্রবির ভর্তি ফর্ম বিক্রি করে আয় ১২ কোটি টাকা

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৭ ২০১৯, ১৪:১৫ | 872 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম শিমুল খান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষা বর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে সকল ইউনিটে মোট ১ লক্ষ ৩১ হাজার ১১২ জন শিক্ষার্থী আবেদন করেছে। প্রতিটি ভর্তি ফর্মের মূল্য ৯০০ টাকা। এতে ভর্তি ফর্ম বিক্রি করে বিশ্ববিদ্যালয়টির আয় হয়েছে প্রায় ১১ কোটি ৮০ লক্ষ ৮’শ টাকা। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনকারীদের মধ্যে, এ ইউনিটে ২২ হাজার ৩শ’ ৩১ জন, বি ইউনিটে ১২ হাজার ৯শ’ ৯৯ জন, সি ইউনিটে ২১ হাজার ১১৫ জন, ডি ইউনিটে ১৪ হাজার ৯শ’ ৭৭ জন, ই ইউনিটে ২৫ হাজার ৫শ’ ৫৪ জন, এফ ইউনিটে ১১ হাজার ৩শ’ ৩২ জন, জি ইউনিটে ১২ হাজার ৬শ’ ৪২ জন, এইচ ইউনিটে ৯ হাজার ২শ’ ৯৩ জন এবং আই ইউনিটে ৮শ’ ৬৯ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে।
এবারের ভর্তি পরীক্ষায় নয়টি ইউনিটের অধীনে ৩৪টি বিভাগে ২ হাজার ৭শ’ ৪৫ জন শিক্ষার্থীকে ভর্তি করানো হবে। প্রতিটি আসনের বিপরীতে প্রায় ৪৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দিতা করবে।
প্রসঙ্গত, আগামী ১ নভেম্বর এফ এবং জি, ২ নভেম্বর ডি এবং ই, ৮ নভেম্বর সি এবং এইচ, ৯ নভেম্বর এ, বি এবং আই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET