গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তৃণমূল নেতাদের সাথে নিয়ে বোরো ধান কাটলেন কৃষক লীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।
শুক্রবার (২৪ এপ্রিল) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাষকপাড়া গ্রামে এক কৃষকের ধানের জমিতে নেমে নিজে ধান কেটে এবং মাড়াই করে উদ্বোধন করেন উম্মে কুলসুম স্মৃতি।
এসময় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, গাইবান্ধা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দিপক চন্দ্র পাল, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ শরিফুল ইসলাম রতন, উপজেলা কৃষক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু, সাধারণ সম্পাদক খন্দকার জাহাঙ্গীর আলমসহ অনেকে ধান কাটা-মাড়াইয়ে অংশগ্রহণ করেন।
অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী কৃষক লীগের নেতা কর্মীদের ধান কাটতে নির্দেশনা দিয়েছেন। নেতাকর্মীরা অসহায় কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেবে। ইতোমধ্যে এমন কার্যক্রম শুরু করা হয়েছে।









