, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোবিন্দগঞ্জে ব্র্যাক আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির উপকারভোগী সদস্যদের মাঝে বিকাশের মাধ্যমে অর্থ প্রদান




গোবিন্দগঞ্জে ব্র্যাক আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির উপকারভোগী সদস্যদের মাঝে বিকাশের মাধ্যমে অর্থ প্রদান

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১০ ২০২০, ১৮:২৬ | 778 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাস এর দূর্যোগকালিন সময়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্র্যাক আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির উপকারভোগী সদস্যদের মাঝে বিকাশের মাধ্যমে অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যাল আব্দুল লতিফ প্রধান এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন।
রোববার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়রে চাঁদপাড়া সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গনে ব্র্যাক ইউপিজি কর্মসূচির গোবিন্দগঞ্জ শাখা ব্যবস্থাপক ফিরোজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক দাবী কর্মসূচির গোবিন্দগঞ্জ এলাকা ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান, ব্র্যাক প্রগতি কর্মসূচির গোবিন্দগঞ্জ এলাকা ব্যবস্থাপক ইমরান আহম্মেদ খান, ব্র্যাক ইউপিজি কর্মসূচির মহিমাগঞ্জ শাখা ব্যবস্থাপক বাদশা আলম, কোমরপুর শাখা ব্যবস্থাপক মোজাফ্ফর মন্ডল, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, ব্র্যাকের চাঁদপাড়া গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ। উপজেলার ৯টি ইউনিয়নের মোট ৯৭২জন ইউপিজি’র উপকারভোগী সদস্যদের প্রতিজনের মাঝে ১৫শ’ টাকা করে বিকাশের মাধ্যমে প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET