, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলে আখচাষী ও শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ




গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলে আখচাষী ও শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২০ ২০২০, ২০:২১ | 853 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার কৃষিভিত্তিক একমাত্র ভারিশিল্প কারখানা উপজেলার মহিমাগঞ্জস্থ রংপুর চিনিকলসহ রাষ্ট্রায়াত্ত ৬টি চিনিকলে আখ মাড়াই বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবীতে রোববার (২০ ডিসেম্বর) মহিমাগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে শ্রমিক-কর্মচারী ও আখচাষীরা।
সকাল ৯টা থেকে মহিমাগঞ্জের রংপুর চিনিকলের সামনের সড়কে আখচাষী ও শ্রমিক-কর্মচারীরা টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ সমাবেশ চলাকালে মধ্যে বক্তব্য রাখেন রংপুর চিনিকল আখচাষী সমিতির সভাপতি জিন্নাত আলী প্রধান, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সাধারণ সম্পাদক ফারুক হোসেন ফটু প্রমূখ।
সমাবেশে বক্তারা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার চেয়ারম্যানসহ উর্ধতন কর্মকর্তাদের দূর্নীতির কারণে পুরো সংস্থার লোকসানের দায়িত্ব শ্রমিক-কর্মচারীরা নেবেন না বলে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। তারা বলেন, অবিলম্বে চিনিশিল্প ধ্বংসকারী আমলাদের বিচারের দাবিও জানান। উল্লেখ্য, শনিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে ঘোষিত আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET