, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোলাপগঞ্জের বরায়া উত্তরভাগে প্রবাসীর অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ




গোলাপগঞ্জের বরায়া উত্তরভাগে প্রবাসীর অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১০ ২০২১, ২২:৪৫ | 836 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নে আব্দুল আজিজ ও কনই বিবি মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মোঃ ফারুক আলীর অর্থায়নে অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় এ ইউনিয়নের বরায়া উত্তরভাগ গ্রামে আব্দুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ও রেজিয়া রহিম মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে আব্দুল আজিজ ও কনই বিবি মেমোরিয়াল ট্রাস্টের উপদেষ্টা মোহাম্মদ কাওছার খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ।

অগ্রদূত ছাত্র পরিষদ সিলেট’র সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আব্দুুুর রহমান খাঁন সুুুজা, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন।

রায়হান হোসেন বদরের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা ছাত্রলীগ’র সাংগঠনিক সম্পাদক জামিল তালুকদার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি আফরুজ মিয়া, ফয়ছল আহমেদ জীবন, খালেদ আহমেদ, কামাল মিয়া, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য ফাহিম আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে হতদরিদ্র ও অসহায় ১২০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

.

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET