, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোলাপগঞ্জে তৃণমূল নেতাকমীদের সাথে জেলা ছাত্রদলের মতবিনিময়




গোলাপগঞ্জে তৃণমূল নেতাকমীদের সাথে জেলা ছাত্রদলের মতবিনিময়

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ০৮ ২০২০, ২৩:০৯ | 924 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট জেলা ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৩টায় পৌরএলাকার একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সিলেট জেলা ছাত্রদলের সহ-

সভাপতি ওসমান হারুন পনির সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদকতাজুল ইসলাম সাজুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসরুর রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হুসেন রাজু।

এসময় জেলা নেতাকর্মীরা গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের উম্মোক্ত কথা বলার সুযোগ করে দিলে তারা সৎ, ত্যাগী, নেতৃত্ব ওযোগ্যতা সম্পন্ন কর্মীদের হাতে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল তুলে দেওয়ার আহবান জানান।

 

প্রধান অতিথি সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসরুর রাসেল বলেন, সকলের পরামর্শের আলোকে যাচাই বাছাই করে গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলেরকমিটি দেওয়া হবে। এ কমিটিতে যাতে ত্যাগীরাই স্থান পায় এজন্য জেলা ছাত্রদল তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মুখোমুখি হয়েছেন বলেও তিনি জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET