, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোলাপগঞ্জে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কর্মবিরতি পালন




গোলাপগঞ্জে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কর্মবিরতি পালন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ২৮ ২০২০, ১৭:৫০ | 920 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পদমর্যাদা ও বেতন স্কেল উন্নীতকরনের দাবীতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের উদ্যোগে স্বাস্থ্য সহকারিরা ‘আপনার শিশুকে টিকা দিন’ লেখা ব্যানার নিয়ে কর্মবিরতি কর্মসূচি পালন করেছে।

২৬ নভেম্বর শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মূখে এই অভিনব কর্মসূচি পালন করে। কর্মসূচি থেকে স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের পক্ষ থেকে সরকারকে অবিলম্বে দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়।

অন্যথায় ইপিআইসহ (টিকাদান) সব কার্যক্রম অনিদ্রিষ্ট সময়ের জন্য বন্ধ করে কর্মবিরতি পালন করারও হুঁশিয়ারি দেওয়া হয়। একই দাবিতে সারা দেশে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারিরা এ কর্মসূচি পালন করে দাবির প্রতি একাত্মতা পোষন করে।

একর্মবিরতিতেউপস্থিতছিলেনউপজেলাদাবীবাস্তায়নপরিষদেরআহবায়কওসহকারীস্বাস্থ্যপরিদর্শকসিরাজুলহক, বিষুভূষণদেব, আব্দুুুররব, সহকারীস্বাস্থ্যপরিদর্শকআব্দুলজলিল, এনোয়েতআহমদ, নিরেন্দ্রমালাকার, আব্দুসছামাদ, বিনাচৌধুরী, মিলিরাণীদে, হাসনাবেগম, বিনতাসরকার, জুনেদআহমদ, এমুহিনুজ্জামান, মোঃআব্দুলমুমিত, আহাদুররহমান, নিরেশচন্দ্রনম, প্রীতিষরাউত, দিপালীরাণীদেবওকবরীদেব।

আন্দোলনরত স্বাস্থ্য কর্মীরা জানান, ১৯৯৮ সালের ডিসেম্বারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি মোতাবেক স্বাস্থ্য পরিদর্শক ১১তম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২তম ও স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগ বিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের যে ঘোষণা দিয়েছিল তা দ্রুত বাস্তাবায়নের দাবী নিয়ে আজ এ কর্মবিরতি পালন করা হচ্ছে ।

তারা আরও জানান, তাদের কারণেই বাংলাদেশ বিশ্বব্যাপী স্বাস্থ্যখাতে প্রশংসা কুড়িয়েছে। কিন্তু তারা নানাভাবে অবহেলার শিকার হচ্ছে। দাবি আদায়ে আগামীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলে তারা ঘোষণা দেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET