, , ,

শিরোনামঃ-




গোলাপগঞ্জ উপজেলা প্রাঙ্গনে বঙ্গবন্ধুর নান্দনিক ম্যুরাল উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : আগস্ট ০৭ ২০১৯, ০০:০৩ | 921 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জ(সিলেট) প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ম্যুরাল‘ বসল গোলাপগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গঁনে। নান্দনিকতা ও স্থাপত্যশৈলীর ছোঁয়ায় টাইলস দিয়ে তৈরি সাড়ে ৯ ফুট দৈঘর্য ও সাড়ে ৬ ফুট প্রস্থের এই ম্যুরালটি উপজেলা পরিষদের মধ্যখানে স্থাপন করা হয়েছে। প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে জাতির পিতার প্রতিকৃতি বাস্তবায়ন করেছে গোলাপগঞ্জ উপজেলা
পরিষদ। বিশেষ দিনগুলোতে জাতির পিতার এই ম্যুরালে ফুল দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে বলে উপজেলা সূত্রে জানা গেছে। মঙ্গলবার দুপুররে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে এই ম্যুরালের উদ্বোধন করেন।প্রতিকৃতি উন্মোচনকালে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, আজকের দিনটি আমার জীবনে একটি ঐতিহাসিক দিন। যে নেতার জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না। সেই ক্ষণজন্মা ও কালজয়ী নেতার প্রতিকৃতির ম্যুরাল স্থাপন করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। ঋণ শোধের তাগিদ থেকেই জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রয়াসে স্থাপন করা হয়েছে ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সেক্রেটারী রফিক আহমদ, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার খায়রুল আমিন, উপজেলা স্বাস্থ অফিসার ডা. তউহীদ উদ্দিন, প্রকল- বাস্তনায়ন অফিসার হাবিবুর রহমান, মৎস্য অফিসার আহমেদ কবির খান, প্রাথমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, যুব উন্নয়ন অফিসার আব্দুল আহাদ, সমাজসেবা অফিসার মো. জামাল মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খানম, উপজেলা টিচার ইন্সটিটিউট অফিসার মফিজ উদ্দিন ভূইয়া, জেলা ছাত্রলীগের সাবেক উপ-বিষয়ক সম্পাদক হোসেন আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সাংবাদিক অজামিল চন্দ্র নাথসহ উপজেলার বিশিষ্ট নাগরিকবৃন্দ ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET