গোলাপগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র প্রার্থী আমিনুল ইসলাম রাবেল তার ৯টি ওয়ার্ডের অধিক সংখ্যক মুরব্বিয়ান, বিশাল কর্মী-সমর্থকদের নিয়ে গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমানের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
মনোনয়নপত্র দাখিলের সময় গোটা উপজেলা চত্ত্বর লোকে লোকারণ্য হয়ে যায়। এর পর উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমানের কাছে তার মনোনয়নপত্র তুলে দেন।
এদিকে গতকাল বুধবার পর্যন্ত ৯টি ওয়ার্ডের মধ্যে বিভিন্ন ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী ২৫ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৯জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তবে মেয়র পদে আমিনুল ইসলাম রাবেল ছাড়া আর কোন প্রার্থী মনোনয়ন জমা দেননি।
উল্লেখ্য, গোলাপগঞ্জ পৌরিসভার নির্বাচনের মনোনয়ন পত্র জমার শেষ তারিখ আজ ৩১ জানুয়ারি পর্যন্ত। আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিত হবে । এ নির্বাচনে মেয়র পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।









