, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোলাপগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত




গোলাপগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৩ ২০২৩, ২০:৪২ | 810 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিলেটের গোলাপগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১১টায়  উপজেলার গোলাপগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অডিটোরিয়ামে গোলাপগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ সজল কুমার পালের সভাপতিত্বে পরীক্ষার ফলাফল, ষান্মমাসিক সামষ্টিক মূল্যায়নের পর্যালোচনা ও মতবিনিময়ে জন্য এ অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পশ্চিম আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ হাছিন আহমদ মিন্টু বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে আগামি তরুণ প্রজন্মকে দক্ষ শক্তিতে রূপান্তর করা সম্ভব। তিনি আরো বলেন আপনার শিশুকে যদি পরিপূর্ণ কারিগরি শিক্ষায় শিক্ষিত করেন তাহলে দেশ দক্ষ শক্তিতে রূপান্তরিত হবে। এতে পরিবার, দেশ ও জাতি অর্থনৈতিক  শক্তিতে সমৃদ্ধ হবে।

শিক্ষক কামরান আহমদের পরিচালনায় বিশেষ অতিথ হিসেবে উপস্থিত ছিলেন-আমুড়া ইউনিয়ন পরিষদের সদস্য হোসেন আহমদ, কাওছার হোসেন, ফয়ছল আহমদ, সাবেক সদস্য আব্দুল খালিক, খলিলুর রহমান খলিল, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী কাওছার আহমদ, সাংবাদিক রতন মনি, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক গভনিং বডির সদস্য শেখ কামরুজ্জামান, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক ফখরুল ইসলাম শাকিল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET