গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউ. এস. এ এর পক্ষ থেকে ভাদেশ্বর ও শরীফগঞ্জ ইউনিয়নের বন্যায় ক্ষতিস্থদেও মাঝে নগদ অর্থ করা হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) বিকেলে ভাদেশ্বর ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহিদুজ্জামান লাভলুর সভাপতিত্বে ২০০ পরিবারের মধ্যে ১০লক্ষ টাকা বিতরণ করা হয়।
সঞ্চালনায় তুফায়েল আহমদ ও সাহেদ আহমেদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাদেশ্বর সোসাইটি অব মিশিগান এর সাধারণ সম্পাদক নাসির সবুজ। আমেরিকা থেকে হোয়াটসঅ্যাপ এ বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমদ, ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব ময়নুল হক,সমাজসেবক বেলাল উদ্দিন।
হাফিজ মিনহাজ উদ্দিনের তেলাওয়াতের মাধ্যমে আরোও বিশেষ অতিথির ভাদেশ্বর ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলা উদ্দিন,সমাজসেবক এমএ মলিক, ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষক তারেক জলিল,সাহাব উদ্দিন সাবু, ইউপি সদস্য মিলাদ হোসেন, শাহ আলম।
উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুল মতিন,আবুল হাসনাত, জাফর সাদেক চৌধুরী,হেলাল উদ্দিন হেলু,মোঃ হেলাল উদ্দিন, বাবুল মিয়া, নাছির উদ্দীন মেম্বার, আনিসুজ্জামান পাপলু, নাজিম উদ্দীন, আবুল বাশার রাণিক, গৌছ আহমদ, ইউপি সদস্য মিলাদ আহমদ, মিনহাজ উদ্দিন, জিয়াউল হক সাদ প্রমুখ।









