স্টাফ রিপোর্টার:ঈদ পূর্ণমিলনী আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় টানা ৬ জয় নিয়ে মো. আবু হানিফ অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ছেন। এদিকে ৫ পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছেন আমির সোহেল। অপরদিকে ৪.৫ পয়েন্টে পেয়ে টাইব্র্রে্রকিং পদ্ধতিতে তৃতীয় ও চতুর্থ হয়েছেন যথাক্রমে ফিরোজ আহমেদ ও সাদনান হাসান দিহান। তবে ৪ পয়েন্ট সংগ্রহ করে ট্রাইব্র্রে্রকিং পদ্ধতিতে মোহাম্মদ আতাউর পঞ্চম স্থান লাভ করেন।খেলা বোর্ডে গড়ানোর আগে এ প্রতিযো গিতার উদ্বোধন করেন চেস বিডি.কম এর সম্পা দক মোরসালিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি
ছিলেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক মোঃ খোরশেদ আলম নাসির, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ আমির আলী রানা ও একেএম হাসান জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সহ-সভাপতি মো. জাহাঙ্গীর ইসলাম। উল্লেখ্যবাংলাদেশ দাবা ফেডারেশন ও নারায়ণ গঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ৬ রাউন্ড সুইস লিগপদ্ধতিতে ২৮ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। এর মধ্যে ২৩ জন রেটে ড খেলোয়াড় ছিলেন। টুর্নামেন্ট ডিরেক্টর
ছিলেন মোহাম্মদ শামীম। ম্যাচগুলোপরিচা লনা করেন জাতীয় আরবিটার শাহজাহান কবীর। খেলা শেষে বিজয়ীদের প্রাইজমানি দেয়া হয়। দাবা’কে এগিয়ে নিতে ‘না’গঞ্জ ডিষ্ট্রিক্ট চেস প্লেয়ার এসোসিয়েশন’র পুণঃ যাত্রা শুরু









