বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল রাজ্জাক হাওলাদারের সাভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি জেলা পরিষদের সদস্য এইচ.এম রাজু আহম্মেদ হারুন, সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, আ’লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, সহ-সভাপতি খাঞ্জাপুর ইউপির চেয়ারম্যান নুর-আলম সেরনিয়াবাত, সরিকল ইউনিয় পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সী, নলচিড়া ইউপির চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক বেপারী, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আল-আমিন হাওলাদার। উপজেলা ছাত্রলীগ নেতা এনামূল হকের সঞ্চলনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহজাহান প্যাদা, ইপি সদস্য করিম লস্করসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতি পদ প্রত্যাশী আব্দুল রাজ্জাক হাওলাদার, নিত্যানন্দ মন্ডল, নুরুল আমীন আলম মোল্লা, আব্দুল ওহাব মোল্লা সাধারন সম্পাদক পদ প্রত্যাশী বজুলুর রশিদ, দেলোয়ার হোসেন বেগ, কামাল হোসেন মোল্লাসহ অন্যান্য পদ প্রার্থীরা শো-ডাউন নিয়ে সম্মেলনে যোগ দেন।









