, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গৌরনদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার আত্মহত্যার চেষ্টা




গৌরনদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার আত্মহত্যার চেষ্টা

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৯ ২০২২, ১০:১৮ | 799 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তৃতীয় দফায় অনশন করা প্রেমিকা বুধবার দিবাগত রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী মডেল থানা সংলগ্ন চরগাধাতলী মহল্লায়।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে কলেজছাত্রী সাথী মন্ডল (২০) বলেন, তাকে নিয়ে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি নানা নাটকীয়তা শুরু করেছেন। তারা (প্রভাবশালী) বিষয়টি ধামাচাঁপা দেয়ার জন্য চরগাধাতলী এলাকার সত্য নারায়ন দত্তের ছেলে তার প্রেমিক সঞ্জয় দত্তের পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। অতঃপর ওই প্রভাবশালীরা বিয়ের জন্য সময় চেয়ে উভয়পরিবারের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে তাকে (সাথী) তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।

মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কালাইরচর গ্রামের নরেশ চন্দ্র মন্ডলের মেয়ে কলেজছাত্রী সাথী মন্ডল আরো বলেন, মুচলেকার সময় পার হওয়ার পরেও সঞ্জয়ের পরিবার থেকে বিয়ের আয়োজন না করায় তিনি তৃতীয় দফায় বুধবার সন্ধ্যায় প্রেমিক সঞ্জয়ের বাড়িতে আসেন। এ সময় ওই পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তিনি উপায়অন্তুর না পেয়ে রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু প্রতিবেশীদের কারণে তিনি আত্মহত্যা করতে পারেননি।

সাথী মন্ডল বলেন, গত ছয়মাস পূর্বে সঞ্জয় দত্তের সাথে তার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি মন্দিরে গিয়ে শাখা-সিঁদুর পড়িয়ে সঞ্জয় তাকে বিয়ে করে। পরে তাকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার করে সঞ্জয়।

আত্মগোপনে থাকা সঞ্জয় দত্ত মোবাইল ফোনে সাংবাদিকদের জানান, ফেসবুকের মাধ্যমে সাথীর সাথে আমার বন্ধুত্ব হয়। সে হিসেবে তার সাথে কথা হতো। বিয়ের অভিযোগ সত্য নয়। সঞ্জয় আরো বলেন, সাথী স্ত্রীর দাবি নিয়ে আমাকে ও আমার অসহায় পরিবারকে ব্লাকমেইল করার চেষ্টা চালাচ্ছে।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, ওই কলেজ ছাত্রীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তবে কলেজছাত্রী লিখিত অভিযোগ দিতে অপারগতা প্রকাশ করায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছেনা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET