বরিশালের গৌরনদী উপজেলার নাঠৈ হযরত সৈয়দ আজম (রহঃ) কেন্দ্রীয় জামে কমিটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার নাঠৈ ঐতিহাসিক ঈদগাহ মাঠে মসজিদ ও ঈদগাহ কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা সংগঠক, যুদ্ধাহত জাতীয় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টুর সভাপতিত্বে ঈদে মিলাদুন্নবী (সঃ) নিয়ে আলোচনা করেন মাওলানা নজুরুল ইসলাম, মাওলানা হোসেন শিকদারসহ অন্যান্যরা। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মাষ্টার সরদার শাহ আলম, মোহাম্মদ আলী হাওলাদার, সিদ্দিকুর রহমান মোল্লা, মোনাছেফ সরদার, ছত্তার ফকির, মসজিদ ও ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক লোকমান হোসেন রাজু প্রমুখ। শেষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
Please follow and like us:









