, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত




গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১০ ২০২১, ২০:৩৪ | 884 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার সন্ধ্যায় ভেরচী মুক্তি সংঘ চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, যশোর জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা নিয়ামত উল্লাহ ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আব্দুল গফ্ফার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাক্তার অরুণ কুমার দে, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউপি সদস্য মোজাহারুল ইসলাম, ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ, গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক রামমোহন রায়, সেলিম খান, ইসমাইল হোসেন ও আব্দুল কুদ্দুস। সম্মেলনে ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদকে সভাপতি ও রাকিবুল ইসলাম মোড়লকে সাধারণ সম্পাদক নির্বাচন করে গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET