১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গ্রেনেড হামলার মাস্টারমাইন্ডের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত : সেলিমা আহমাদ এমপি

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : আগস্ট ২১ ২০১৯, ১৬:০২ | 1021 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মো. তপন সরকার, হোমনা প্রতিনিধি:
কুমিল্লা-২ হোমনা তিতাস আসনের সংসদ সদস্য ও কুমিল্লা (উ:) জেলা আওয়ামীগের সহ সভাপতি সেলিমা আহমাদ মেরী বলেছেন, একুশে আগস্ট হত্যাকাণ্ডের যেমন বিচার হয়েছে, ঠিক তেমনই এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডের সর্বোচ্চ শাস্তি হতে হবে।

আজ বুধবার সকালে কুমিল্লার হোমনায় উপজেলা আওয়ামীলীগের দলের প্রধান কার্যালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমপি সেলিমা আহমাদ মেরী এ কথা বলেন।

তিনি আরো বলেন,২০০৪ সালের একুশে আগস্ট আজকের এই দিনে তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপির নেতা তারেক রহমানের নির্দেশে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সমাবেশে সন্ত্রাসীদের দিয়ে রক্তস্রোত বয়ে দিয়েছিল বিএনপি-জামায়াত। তারা ১৫ আগস্ট ২১ আগস্টে রক্তাক্ত ঘটনার মধ্য দিয়ে যেটা তৈরি করেছে, তা ভুলে যাওয়া আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না।

হোমনা উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহাফিলে কুমিল্লা (উ:) জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যাপক সৈয়দ মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.মহাসীন সরকার, সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, কৃষকলীগের সভাপতি মকবুল হোসেন মোল্লা, পৌর সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম
ভূঁইয়া, ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET