নজরুল ইসলাম চৌধুরীঃ
বুধবার (১০ আগস্ট) বহুল প্রত্যাশিত ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় ১৪ বছর ১ মাস ২০ দিন পর ঘোষণা হয়েছে। গ্রেনেড হামলার রায় ঘোষণা পর ছাগলনাইয়া উপজেলা আ’লীগের উদ্যোগে দলীয় নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। বুধবার বহুল প্রত্যাশিত এ রায় ঘোষণার পর ছাগলনাইয়া উপজেলা আ’লীগ কার্যালয়ে আনন্দঘন পরিবেশে মিষ্টি বিতরণ হয়। এসময় উচ্ছাসিত নেতাকর্মীদেরর মিষ্টি খাইয়ে দেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। এতে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি সামছুদ্দিন আহম্মদ বুলু মজুমদার, উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন সোহাগ, উপজেলা আ’লীগের সদস্য কফিল উদ্দিন, উপজেলা ছাত্রলীগেরর সভাপতি জিয়াউল হক দিদার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোঃ ননী সহ উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ এতে উপস্থিত ছিলো।









