, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চাইন্দামণি এক সম্প্রীতির মেলবন্ধন গুইমারায় দিনব্যাপী ঐতিহ্যবাহী চাইন্দামণি বৌদ্ধ মেলার উদ্ধোধন




চাইন্দামণি এক সম্প্রীতির মেলবন্ধন গুইমারায় দিনব্যাপী ঐতিহ্যবাহী চাইন্দামণি বৌদ্ধ মেলার উদ্ধোধন

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৮ ২০২০, ১৬:২৭ | 929 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জমে উঠেছে পার্বত্য খাগড়াছড়ি’র ঐতিহ্যবাহী গুইমারা উপজেলার চাইন্দামুনি বৌদ্ধ মেলা।রবিবার(৮মার্চ)সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্ধোধন করেন।

পরে প্রদীপ প্রজ্জলন, প্রবজ্যা গ্রহণ, কল্প তরু,সংঘ দান ও ধর্ম দেশনার মধ্যেদিয়ে মেলার কার্যক্রম শুরু হয়।প্রায় শত বছরের পুরানো পার্বত্যাঞ্চলের ঐতিহ্যবাহী এ মেলায় প্রতি বছর অর্থ লক্ষাধিক লোকের সমাগম ঘটে। বিভিন্ন প্রতিকুলতার কারনে এবার ৩দিনের পরিবর্তে মেলা চলে একদিন।

দিনব্যাপী এই মেলায় তিন পার্বত্য জেলার বিভিন্ন স্থান থেকে আসা বৌদ্ধ ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ সা¤প্রদায়িক স¤প্রীতি মিলন মেলায় পরিনত হয়। মেলায় পাহাড়ে ঐতিহ্যবাহী পন্য সামগ্রী ও দেশীয় পন্যের শত শত ষ্টল বসে। উপজাতি তরুনীরা মনের হরসে করছে কেনাকাটা।রয়েছে ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা, ভাগ্য লটারী ও উপজাতীয় পাংখো নৃত্য।সকল ধর্মের মানুষের সরব উপস্থিততে লোকে লোকারণ্য চাইন্দামণি এ যেন এক সম্প্রীতির মেলবন্ধন।মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধে গুইমারা থানার ওসি বিদ্যুৎ কুমার বড়–য়া,গুইমারা প্রেস ক্লাবের সদস্য মুহাম্মদ আবদুল আালী,গুইমারা মারমা উন্নয়ন পরিষদের সভাপতি  মারমা,সাধারণ সম্পাদক চাইলাপ্রত্ত মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET